ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

গভীররাতে ৬ ভ্যানে ‘সরানো হচ্ছিল’ ৬১ বস্তা সরকারি চাল

সিরাজগঞ্জ প্রতিনিধি  : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৬১ বস্তা (৩ হাজার ৫ কেজি) চাল জব্দ করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নান্দিনা কামালিয়া এলাকা থেকে রবিবার রাত ২টার দিকে এ চালগুলো জব্দ করা হয়।

জানা গেছে, ছয়টি ভ্যানে করে ভদ্রঘাট থেকে জামতৈল নিয়ে যাওয়া হচ্ছিল চালগুলো।

এ বিষয়ে ভদ্রঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বর রুহুল আমিন জানান, ভদ্রঘাট এলাকা থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ৬টি ভ্যান জামতৈলের দিকে যাচ্ছিল। এ সময় নান্দিনা কামালিয়া এলাকায় পৌঁছালে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তা আটক করে।

পরে পুলিশ সেখান থেকে চালগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সরকারি চাল আটকের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। চালগুলো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির হওয়ায় তা জব্দ করা হয়। এ চালগুলো কোথা থেকে এলো ও কোথায় যাচ্ছিলো সে ব্যাপারে তদন্ত চলছে।

তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

গভীররাতে ৬ ভ্যানে ‘সরানো হচ্ছিল’ ৬১ বস্তা সরকারি চাল

আপডেট টাইম : ০৪:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০