ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

মালদ্বীপকে করোনা মোকাবিলায় চিকিৎসা সামগ্রী দিলো বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক : করোনা পরিস্থিতি মোকাবিলার প্রতিবেশী দেশ মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা উপহার হিসেবে জরুরি ওষুধ ও চিকিৎসা নিরাপত্তা সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (১৮ মে) দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ‌্যাডমিরাল নাজমুল হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের কাছে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হস্তান্তর করেন।

মালদ্বীপে কর্মরত বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নৌবাহিনী প্রধান অ‌্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর প্রত্যক্ষ দিক নির্দেশনায় নৌবাহিনীর পক্ষ থেকে এসব জরুরি ওষুধ ও চিকিৎসা নিরাপত্তা সামগ্রী দেওয়া হয়। যার মধ্যে রয়েছে ৮০০ পিস ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), ১০০০ পিস এন-৯৫ মাস্ক, ১০০০ পিস সার্জিকাল মাস্ক, ২০০০ পিস হ্যান্ড গ্লাভস, ২০০ পিস নিরাপত্তা চশমা ও ১০টি আই আর থার্মোমিটার এবং ২০ কার্টন (১০০ কেজি) জরুরি ওষুধ সামগ্রী।

নৌবাহিনীর পক্ষ থেকে এসব ওষুধ, চিকিৎসা নিরাপত্তা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মালদ্বীপে পৌঁছে দিতে বিমানবাহিনীর একটি সি-১৩০বি পরিবহন বিমান গত ১৬ মে (শনিবার) মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

মালদ্বীপকে করোনা মোকাবিলায় চিকিৎসা সামগ্রী দিলো বাংলাদেশ

আপডেট টাইম : ০৪:৫৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০