ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

টঙ্গীতে ‘বন্দুকযুদ্ধে’ গণধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নিহত

 মো: জাহাঙ্গীর আকন্দ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরে টঙ্গীর মধুমিতা রেলগেট এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদ্রাসাছাত্রী ছাত্রী চাঁদনীকে গণধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি আবু সুফিয়ান (২১) নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। র‌্যাব বলছে, সুফিয়ানের বিরুদ্ধে একাধিক ধর্ষণসহ ছিনতাই ও নানা অপরাধের অভিযোগ রয়েছে। নিহত আবু সুফিয়ান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত সুফিয়ান শিশু চাঁদনী হত্যার পর থেকে পলাতক ছিলেন।

এর আগে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিলয় নামের একজনকে গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাব-১-এর পোড়াবাড়ী স্পেশালাইজ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, ১৭ মে রাতে টঙ্গীর মধুমিতা রেলগেট এলাকা থেকে চাঁদনী হত্যাকাণ্ডে জড়িত সুফিয়ানের বন্ধু নিলয়কে আটক করা হয়। তার দেওয়া তথ্যানুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে মধুমিতা এলাকায় সুফিয়ানকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হয়। এ সময় টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আবু সুফিয়ান নিহত হন। আব্দুল্লাহ আল মামুন আরো জানান, এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

১৬ মে মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন মধুমিতা রেলগেট এলাকায় একটি ময়লার স্তুপ থেকে শিশু চাঁদনীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে আসামিরা। লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, ১৫ মে মধুমিতা রেলগেটের বেলতলা এলাকার মামুন মিয়ার মেয়ে চাঁদনী বাসার পাশের মাঠে খেলতে যায়। খেলা শেষে বাড়ি ফেরার পথে চকলেটের প্রলোভন দেখিয়ে চাঁদনীকে স্থানীয় একটি ইটের স্তুপের আড়ালে নিয়ে আবু সুফিয়ান ও তার বন্ধু নিলয় ধর্ষণ করে। এতে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। পরে ধর্ষকরা শিশুটিকে গলাটিপে ও দুপায়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে চাঁদনীর লাশ উদ্ধার করে। পরে চাঁদনীর বাবা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় এ ব্যাপারে মামলা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

টঙ্গীতে ‘বন্দুকযুদ্ধে’ গণধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নিহত

আপডেট টাইম : ১২:১৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০