ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

টঙ্গীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি : পূর্ণ ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শুক্রবার সকাল সাতটা থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ চলছে। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ, শ্রমিক ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকাল সাতটার দিকে স্থানীয় বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড নামক একটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক সড়কে নেমে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কের উভয় পাশ বন্ধ করে পূর্ণ ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। পুলিশ বলছে, কারখানার মালিক শ্রমিকদের অর্ধেক বোনাস দিয়েছেন। কিন্তু শ্রমিকেরা তা মানছেন না। শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. রাজ্জাকুল হায়দার  বলেন, ‘শ্রমিকদের বেতন নিয়ে কোনো ঝামেলা নেই। তাঁরা পূর্ণ ঈদ বোনাসের দাবি করছেন। এ নিয়ে আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। কিন্তু মালিকপক্ষ বারবার বলছে তারা বিজিএমইএর দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী অর্ধেক বোনাস দিয়েছে। এর বাইরে দিতে পারবে না। তাই উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’
সকাল নয়টার দিকে সরেজমিনে দেখা যায়, শ্রমিকেরা ছড়িয়ে-ছিটিয়ে সড়কে অবস্থান করছেন। পুরো সড়কের যান চলাচল বন্ধ করে দিয়েছেন। এর মধ্যে কেউ সড়কের মাঝে, কেউ সড়ক বিভাজকের ওপর আবার কেউবা দল বেধে ছোটাছুটি করছেন। কারও মধ্যে নেই সামাজিক দূরত্ব বা করোনাভাইরাস সতর্কতা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

টঙ্গীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

আপডেট টাইম : ০৫:২৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০