ঢাকা ০২:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজায় দুই এমএসএফ কর্মীকে হ/ত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি রাজশাহীকে শান্তিপূর্ণ ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যের আহ্বান ভূমিমন্ত্রীর শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল ২০২৭ সালের তেল উৎপাদন কোটা নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস দ্বিতীয় পদ্মা সেতু ও চার লেন সড়কে বদলে যাবে পাবনার যোগাযোগব্যবস্থা সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জ/ব্দ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব

করোনায় অতিরিক্ত সচিবের মৃত্যুতে আইজিপির শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক : করোনায় অতিরিক্ত সচিব তৌফিকুল আলমের মৃত্যুতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

শুক্রবার (২২ মে) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইজিপি শোকবার্তায় বলেন, তৌফিকুল আলম ছিলেন একজন অভিজ্ঞ ও দক্ষ প্রশাসক। মাঠ প্রশাসনে ব্যুৎপত্তি সম্পন্ন এই কর্মকর্তার মৃত্যুতে দেশ একজন নিষ্ঠাবান ও আদর্শ সেবককে হারালো। বিশেষ করে তথ্য কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালনকালে জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অতিরিক্ত সচিব তৌফিকুল আলম। তিনি গত ১২ দিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজায় দুই এমএসএফ কর্মীকে হ/ত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা

করোনায় অতিরিক্ত সচিবের মৃত্যুতে আইজিপির শোক

আপডেট টাইম : ১২:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০