ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সোমবার ঈদুল ফিতর

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোববার (২৪ মে) ৩০ রমজান পূর্ণ এবং সোমবার (২৫ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

শনিবার (২৩ মে) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও কমিটির সহ সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার, বায়তুল মোকাররমের সিনিয়র ইমাম মুফতি মিজানুর রহমানসহ কমিটির সদস্যসহ আলেম ওলামারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে দেশবাসীকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে ধর্মসচিব নুরুল ইসলাম বলেন, ২৫ মে (সোমবার) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

তিনি বলেন, দীর্ঘ একমাস সিয়াম পালন শেষে মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদের করোনা ও অন্যান্য মহামারি থেকে মুক্ত করেন।

এর আগে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন জানান, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে কিনা সারাদেশ থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে খবর নেওয়া হয়। কিন্তু দেশের কোথাও চাঁদ উদিত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সোমবার ঈদুল ফিতর

আপডেট টাইম : ০৯:৩৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০