ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

বায়তুল মোকাররমে নামাজের জন্য দীর্ঘলাইন, নেই নিরাপদ শারীরিক দূরত্ব

ডেস্ক: দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য নেমেছে লাখো মুসল্লিদের ঢল। প্রথম জামাত অনুষ্ঠিত হওয়ার পর পরবর্তী জামাতগুলোতে অংশগ্রহণের জন্য হাজার হাজার মুসল্লি মসজিদের বাইরে গেটে দীর্ঘলাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। এ সময় তাদের কেউই মানেননি নিরাপদ শারীরিক দূরত্ব।.

আজ সোমবার (২৫ মে) সকালে প্রথম জামাতে ভিড় না থাকলেও প্রথম জামাত শেষে পরবর্তী জামাতগুলোর জন্য বাইরে অপেক্ষা করতে দেখা গেছে হাজার মানুষকে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধসহ সব বয়সী মানুষই ছিলেন। তবে এই লাইনে দেখা যায়নি নিরাপদ শারীরিক দূরত্ব। এক প্রকার গায়ে গা লাগিয়ে দাঁড়িয়েছিলেন সবাই।

আইন-শৃঙ্খলা বাহিনী চেষ্টার পরেও অতিরিক্ত মানুষের চাপের কারনে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে জানা গেছে। একদিকে ঠিক করে দিলে অপরদিকে আবারো একই অবস্থা ফিরে আসে এবং বিভিন্নভাবে সাবধান করে সাধারণ মানুষ কথা শোনেননি বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়োজিত কর্মীরা।

সাধারণ মানুষ বলেছেন, দীর্ঘ অপেক্ষা শুধুমাত্র ঈদের নামাজ আদায়ের জন্য। তবে ইচ্ছে নয় অনেকটা বাধ্য হয়েই তারা এভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন বলে মন্তব্য করেছেন তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

বায়তুল মোকাররমে নামাজের জন্য দীর্ঘলাইন, নেই নিরাপদ শারীরিক দূরত্ব

আপডেট টাইম : ০৯:২২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০