ঢাকা ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

করোনা: সাংবাদিকরা পাচ্ছেন পাথওয়ের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত গণমাধ্যমকর্মীরা ফ্রি অ্যাম্বুলেন্স সেবা পাচ্ছেন। ১৪ মে অলাভজনক সামাজিক সংগঠন ‘পাথওয়ে’র চালু করা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসে সোমবার পর্যন্ত ৯ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদেরকে হাসপাতালে আনা-নেওয়া করা হয়েছে।

পাথওয়ে থেকে জানানো হয়েছে, রোববার করোনা আক্রান্ত এক সাংবাদিক ও তার স্ত্রীকে এবং আজ ঈদের দিনে এক জ্যেষ্ঠ সাংবাদিককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে।

‘পাথওয়ে’র নির্বাহী পরিচালক মো. শাহীন সোমবার বিকেলে বলেন, ‘জনগণের নিকট প্রতিদিনের সংবাদ পৌঁছে দেওয়ার জন্য সংবাদকর্মীদের বাইরে অবস্থান করতে হয়। প্রতি মুহূর্তে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে দিয়ে কাজ করায় তাদের অনেকে আক্রান্ত হচ্ছেন। এই দুর্যোগ সময়ে সামাজিক সংগঠন পাথওয়ে গণমাধ্যমকর্মীদের হাসপাতালে আনা-নেওয়ার জন্য ২৪ ঘণ্টা ছয়টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে সেবা দিচ্ছে।’

তিনি জানান, গণমাধ্যমকর্মীদের জন্য ‘পাথওয়ে’র এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা অব্যাহত থাকবে।

করোনার প্রাদুর্ভাবের মধ্যে চিকিৎসক নার্স, স্বাস্থ্যকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর মতোই ঝুঁকি নিয়ে কাজ করছেন সংবাদকর্মীরা। ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ১৭৪ গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন। অন্যান্য জরুরি সেবায় নিয়োজিতরা সরকারি কিংবা প্রাতিষ্ঠানিক সহযোগিতা পেলেও পিছিয়ে গণমাধ্যমকর্মীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

করোনা: সাংবাদিকরা পাচ্ছেন পাথওয়ের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

আপডেট টাইম : ০১:১৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০