ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চার্টার্ড বিমানে লন্ডন গেলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান

নিউজ ডেস্ক: বিএনপি থেকে পদত্যাগ করা সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৮ মে) বিকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। তার পারিবারিক একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে তিনি তার স্ত্রীসহ লন্ডনের উদ্দেশে বিমান ধরতে বাসা থেকে বের হন। লন্ডনে তাদের ছেলে আছে।

জানতে চাইলে মোরশেদ খানের ব্যক্তিগত সহকারী সমীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্যারের বার্ধক্যজনিত অসুস্থতা আছে। এজন্য চেকআপ করাতে লন্ডনে গেছেন। এর বাইরে আমি কিছু জানি না।’

বিমানবন্দর সূত্রে জানা গেছে, একটি চার্টার্ড ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা ছেড়েছেন মোরশেদ খান। তার সঙ্গে তার স্ত্রী নাসরিন খানও ছিলেন। এই ফ্লাইটে তারা যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। ফ্লাইটটি বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকা ছাড়ে।

এ তথ্য নিশ্চিত করে শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল-আহসান বলেন, ‘দুই জন যাত্রী নিয়ে চার্টার্ড ফ্লাইটটি যুক্তরাজ্যে যাওয়ার জন্য ঢাকা ছেড়ে যায়।’

উল্লেখ্য, গত বছরের ১০ জুন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের বিদেশ ভ্রমণের বিষয়ে ইমিগ্রেশনে চিঠি দিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওইদিন দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এম মোরশেদ খান সপরিবারে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ যাওয়া ঠেকানো দরকার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

চার্টার্ড বিমানে লন্ডন গেলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান

আপডেট টাইম : ০৯:০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০