ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

ভারতে করোনা রোগী সন্দেহে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা, লাশ হস্তান্তর

ডেস্ক: করোনা সন্দেহে হবিগঞ্জের মাধবপুরের এক যুবককে ভারতে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন। শেষে শুক্রবার রাতে পতাকা বৈঠক তার লাশ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পুলিশ।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর শশী কান্ত।

লাশ গ্রহণ করেন মাধবপুর উপজেলার কাশিমপুর ফাঁড়ির ইন্সপেক্টর মোরশেদ আলম এবং লাশ হস্তান্তর করেন ভারতের পশ্চিম ত্রিপুরার সিধাই থানার এসএপি কামাল মজুমদার।

নিহতের পরিবারের পক্ষে তার বড় ভাই হুমায়ূন এবং ধর্মঘর ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম কামাল উপস্থিত থেকে লাশ গ্রহণ করেন।

বিজিবি জানায়, গত ২৪ মে লোকমান মিয়া মাধবপুরের সীমান্তবর্তী ভারতের মোহনপুর সীমান্ত দিয়ে গোপালপুরে ফুফুর বাড়িতে বেড়াতে যান। ভারতের স্থানীয় নাগরিকরা লোকমানকে করোনা রোগী ও চোর সন্দেহে পিটিয়ে সীমান্তে ফেলে দেয়। ভারতের সিদাই থানা পুলিশ লোকমানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এ ব্যাপারে সিদাই থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়।

কাশিমপুর ফাঁড়ির ইন্সপেক্টর মোরশেদ আলম জানান, বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর রাতে ভারতের পুলিশ লাশটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

ভারতে করোনা রোগী সন্দেহে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা, লাশ হস্তান্তর

আপডেট টাইম : ০৯:৩৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০