ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজায় দুই এমএসএফ কর্মীকে হ/ত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি রাজশাহীকে শান্তিপূর্ণ ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যের আহ্বান ভূমিমন্ত্রীর শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল ২০২৭ সালের তেল উৎপাদন কোটা নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস দ্বিতীয় পদ্মা সেতু ও চার লেন সড়কে বদলে যাবে পাবনার যোগাযোগব্যবস্থা সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জ/ব্দ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মাত্রা অনুযায়ী রেড-ইয়েলো-গ্রিন জোনে ভাগ হচ্ছে দেশ

নিউজ ডেস্ক: করোনাভাইরাস প্রাদুর্ভাবের মাত্রা অনুযায়ী তিন জোনে ভাগ হবে পুরো দেশ। আক্রান্তের ওপর ভিত্তি করে দেশকে রেড-ইয়েলো-গ্রিন জোনে ভাগ করা হবে।

সোমবার (০১ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখনও জোন করা হয়নি, তবে করা হবে। যখন জোন করবো আপনারা জানতে পারবেন। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম এখন সবচেয়ে বেশি করোনা সংক্রমণ। যদি কোনো জোন রেড হয়ে থাকে, তবে এই জেলাগুলো রেড হবে। দেশের অনেক উপজেলা এখনও অনেকাংশ ভালো আছে। আমরা সেটি ভালো রাখতে চাই। ভালো রাখতেই আজকের এই সভা।’

তিনি বলেন, ‘দুদিন আগে আমাদের বিশেষজ্ঞ টিম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। এ বিষয়ে বিস্তারিত আলাপ হয়েছে। তিনি পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ অনুযায়ী আজকে আমরা বসলাম। আমরা একটি প্ল্যান তৈরি করে দেবো। প্ল্যানটা এখানে নীতিগতভাবে আলোচনা হয়েছে। আরও সুন্দরভাবে করে দেবো।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘করোনা পরীক্ষার হার বাড়ছে, সঙ্গে সঙ্গে সংক্রমণের সংখ্যাও বাড়ছে। সেজন্য আমরা কয়েকটি জোন (রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন) মার্কিং করেছি। এটা প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যে, এই রেড জোনকে কীভাবে গ্রিন জোন করা যায়। সেটি নিয়েই আজকে আলোচনা হয়েছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজায় দুই এমএসএফ কর্মীকে হ/ত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মাত্রা অনুযায়ী রেড-ইয়েলো-গ্রিন জোনে ভাগ হচ্ছে দেশ

আপডেট টাইম : ১১:২১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০