ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

ঢামেকে করোনায় বিএনপি নেতার মৃত্যু

ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মো. খলিলুর রহমান তোতা (৬২) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার বিকেলে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে তার ভাই মো. মন্টু মিয়া নিশ্চিত করেছেন।

খলিলুর রহমান তোতা ঢাকাস্থ্য মির্জাপুর উপজেলা কল্যাণ সমিতির সাবেক সহসভাপতি ও সাধারণ সম্পাদক, বহুরিয়া ইউনিয়নের সাবেক সভাপতি এবং টাঙ্গাইল জেলা যুব সমিতির প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলেন।

মন্টু মিয়া জানান, খলিলুর রহমান পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। গত ২৭ মে পরীক্ষার মাধ্যমে জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত। চিকিৎসকদের পরামর্শে তিনি বাসাতেই আইসোলেশনে ছিলেন। সোমবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনটার দিকে তিনি মারা যান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢামেকে করোনায় বিএনপি নেতার মৃত্যু

আপডেট টাইম : ০৯:১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০