ঢাকা ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজায় দুই এমএসএফ কর্মীকে হ/ত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি রাজশাহীকে শান্তিপূর্ণ ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যের আহ্বান ভূমিমন্ত্রীর শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল ২০২৭ সালের তেল উৎপাদন কোটা নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস দ্বিতীয় পদ্মা সেতু ও চার লেন সড়কে বদলে যাবে পাবনার যোগাযোগব্যবস্থা সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জ/ব্দ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

দেশের প্রত্যেক জেলা হাসপাতালে জরুরিভিত্তিতে আইসিইউ নিশ্চিতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রত্যেক জেলা হাসপাতালে স্বয়ংসম্পূর্ণ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপন দ্রুত নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (০২ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ বিষয় তুলে ধরেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) চান অক্সিজেন সাপ্লাইটা যেন আরও বৃদ্ধি পায়। তিনি হাই-ফ্লো অক্সিজেন সাপ্লাইকে গুরুত্ব দিয়েছেন। আলোচনায় আজকে যা এসেছে, আইসিইউ ইউনিট ও অক্সিজেন সরবরাহ স্থিতিশীল ও পর্যাপ্ত করার জন্য। ভেন্টিলেটরও দিতে হবে, যেখানে প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে, স্বাস্থ্যখাতে ব্যাপক ব্যয়ের প্রস্তাব আছে দুটি প্রকল্পের মধ্যে। তিনি (প্রধানমন্ত্রী) উচ্চতর অগ্রাধিকার দিয়েছেন জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনে। প্রতিটি জেলা হাসপাতালে শুধু আইসিইউ স্থাপন নয়, এটাকে ইকুইপ করতে হবে। একটা আইসিইউতে যেসব যন্ত্রপাতি থাকার কথা, সেগুলো সরবরাহ করতে হবে। অতি জরুরিভিত্তিতে এগুলোকে আপডেট করতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

দেশের প্রত্যেক জেলা হাসপাতালে জরুরিভিত্তিতে আইসিইউ নিশ্চিতের নির্দেশ

আপডেট টাইম : ১০:৫১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০