ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

ইউনাইটেড হাসপাতালের প্রধান নির্বাহীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক: অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে ইউনাইটেড হাসপাতালের প্রধান নির্বাহী, ব্যবস্থাপনা পরিচালকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এক নিহতের স্বজন। তিনি হলেন রোনাল্ড নিকি গোমেজ।

গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা এস আই তোফাজ্জল হোসেন গণমাধ্যমকে বলেন, বুধবার রাত ৯টার দিকে  সিইও, এমডি, চিকিৎসক ও নার্সসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের এক স্বজন। মামলায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। । ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপআলোচনা করে বিষয়টি তদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

রাজধানীর ব্যয়বহুল এই হাসপাতালটিতে বুধবার রাত ১০টার দিকে এক অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ জন রোগী নিহত হন। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে ইউনাইটেড হসপিটালের চেয়ারম্যান হাসান রাজা জানান, নিহতরা লাইফ সাপোর্টে ছিলেন এবং এসির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে।

এ বিষয়ে হাসান রাজা বলেন, হসপিটালের ওই অংশটি মাসখানেক আগে চালু করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ডাক্তার-নার্সদের কেউ হতাহত হয়নি।

ডিসি গুলশান সুদীপ চক্রবর্তী জানিয়েছেন, নিহতদের মধ্যে ৩ জনের করোনা পজিটিভ এবং ২ জনের নেগেটিভ।

জানা গেছে, করোনা আসোলেশন ইউনিটে প্রচুর স্যানিটাইজারসহ অন্যান্য দাহ্য পদার্থ ছিল। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়ায়। ৯টা ৪৮ মিনিটে ১ রোগীর স্বজন ৯৯৯ এ ফোন করে আগুনের খবর দেয়। পরে ভাটারা থানা পুলিশ বিষয়টি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে জানায়। তারা এসে আগুন নেভায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ইউনাইটেড হাসপাতালের প্রধান নির্বাহীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০৮:২১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০