ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

যুক্তরাষ্ট্রে ১৩ বিক্ষোভকারী নিহত, গ্রেপ্তার ৯ হাজার

ডেস্ক : পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড মৃত্যুর ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভ থেকে অন্তত ৯৩০০ জনকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। গত ২৫ মে মিনেপোলিসে কয়েকজন শ্বেতাঙ্গ পুলিশ আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে গলায় হাঁটু চেপে হত্যা করলে যুক্তরাষ্ট্রে তীব্র আন্দোলন শুরু হয়।

এবিসি নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের বাইরেও ইউরোপে, অস্ট্রেলিয়ায় এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। বর্ণবাদ বিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলসের মতো বড় শহরগুলোসহ ৪০টিরও বেশি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

তবে  মিনেপোলিসসহ অনেক জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। নিউইয়র্কেও সহিংসতা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাতে নিউইয়র্কের অনেক দোকান ও শোরুমে ভাংচুর এবং লুটপাটের ছবি ও ভিডিও প্রকাশ পায়। অনেক শহরে বিক্ষোভকারীদের ওপরে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। সহিংসতায় দোকানপাটে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা।

গত এক সপ্তাহ যুক্তরাষ্ট্র জুড়ে অন্তত ১৩ জন বিক্ষোভকারী নিহত হয়েছে। যাদের অধিকাংশই আফ্রিকান-আমেরিকান। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক শহরে কারফিউ জারি করা হয়েছে। ২৯টি অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড সদস্যদের ডাকা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

যুক্তরাষ্ট্রে ১৩ বিক্ষোভকারী নিহত, গ্রেপ্তার ৯ হাজার

আপডেট টাইম : ০৮:২৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০