ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মাস্ক না পরায় সাতজনের জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি: মাস্ক না পরে বাইরে বের হওয়ায় মানিকগঞ্জের সাটুরিয়ায় সাত ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলার সদর বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ-জোহরা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অর্থদণ্ড হওয়ায় ব্যক্তিদের মধ্যে তিনজন ট্রাকচালক, দুজন ক্রেতা ও দুজন পথচারী।
উপজেলা প্রশাসন সূত্র জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বাড়ির বাইরে বের হলে মুখে মাস্ক পরতে সরকারি নির্দেশনা রয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা এই স্বাস্থ্যবিধি অনেকে মেনে চলছেন না বলে অভিযোগ রয়েছে। বিষয়টির তদারক করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ-জোহরা বুধবার সকালে অভিযানে নামেন। এ সময় মাস্ক ছাড়াই ওই সাতজনকে সাটুরিয়া উপজেলা সদর বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ঘুরে বেড়াতে দেখেন তিনি। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম। তিনি বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি এড়াতে এখন বাড়ির বাইরে বের হলে প্রত্যেককে অবশ্যই মাস্ক পরতে হবে। পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধি মনে চলতে হবে। এই আইন অমান্য করায় সংক্রমণ আইন-২০১৮ অনুযায়ী ওই সাত ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ

মাস্ক না পরায় সাতজনের জরিমানা

আপডেট টাইম : ০৮:৪৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০