ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

রাজশাহীর প্রবীণ সাংবাদিক ও সম্পাদক মোলাজ্জেম হোসেন সাচ্চু আর নেই

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক নতুন প্রভাত পত্রিকার সাবেক সম্পাদক প্রবীণ সাংবাদিক মোলাজ্জেম হোসেন সাচ্চু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টা ২০ মিনিটে উপশহরস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মোলাজ্জেম হোসেন সাচ্চু ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ হতে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। ইংরেজি পত্রিকা মর্নিং নিউজ এ যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি।
এরপর বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি দৈনিক বার্তা, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর মালিকানাধীন দৈনিক নতুন প্রভাত পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই কন্যা সন্তান রেখে গিয়েছেন।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সরদার আবদুর রহমান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল আউয়াল। নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রাজশাহীর প্রবীণ সাংবাদিক ও সম্পাদক মোলাজ্জেম হোসেন সাচ্চু আর নেই

আপডেট টাইম : ০৭:৩৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০