ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ চাঁদপুরে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা

করোনাকালে স্বাস্থ্যবীমা ছাড়াই ৭৬ শতাংশ গণমাধ্যমকর্মী মাঠে

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসের সংক্রমণের প্রথম থেকেই মাঠে কাজ করছেন সাংবাদিকরা। এর মধ্যে ৩২ শতাংশ সাংবাদিকের এখনও পর্যন্ত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) নেই। ২৭ শতাংশ নিজ খরচে পিপিই সংগ্রহ করেছেন। আর ৭৬ শতাংশ সাংবাদিক প্রতিষ্ঠান থেকে কোনও রকম স্বাস্থ্যবীমা কিংবা চিকিৎসা ভাতা পান না।

সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) এর জরিপে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির উদ্যোগে ‘প্রোমোটিং মিডিয়া লিটারেসি ইন বাংলাদেশ’ প্রকল্পের অংশ হিসেবে এ জরিপ পরিচালিত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাকমিড জানিয়েছে, মে মাসে ২০০ জন গণমাধ্যমকর্মীর ওপর গবেষণাটি চালানো হয়। এর মধ্যে ৯০ শতাংশ শহর এলাকায় কর্মরত এবং ১০ শতাংশ গ্রাম এলাকায় কর্মরত। সাংবাদিকদের সুরক্ষা বিষয় ছাড়াও গুজব, তথ্যের অবাধ প্রবাহ এবং কোভিড-১৯ এর সময়ে চ্যালেঞ্জ নিয়ে জানতে চাওয়া হয়েছে। ৪৫ শতাংশ সাংবাদিক জানান, তারা এই সময়টাতে যথেষ্ট অনুসন্ধানমূলক সাংবাদিকতা করতে পারছেন না। ৩৫ শতাংশ সাংবাদিক জানান, গুজবের কারণে সংবাদের উৎস খুঁজতে অসুবিধায় পড়ছেন। ৩৮ শতাংশ সাংবাদিককে পরিবারের সুরক্ষার কথা ভেবে পরিবার থেকে আলাদা থাকতে হচ্ছে। ২০ শতাংশ সাংবাদিককে করোনা বিষয়ে সংবাদ প্রকাশের কারণে সরকারি- বেসরকারি হুমকির শিকার হতে হয়েছে। ২৭.৫ শতাংশ চাকরি হারানোর শঙ্কা আছেন। ৩০.৫ শতাংশ সাংবাদিক সময়মতো বেতন পাননি। ৩৫.৫ শতাংশ করোনাভাইরাসে আক্রান্তের ভয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছেন। ৩৬ শতাংশ সাংবাদিক মনে করছেন, অতিরিক্ত গুজব ছড়িয়ে পড়ার একটি অন্যতম কারণ গণমাধ্যমগুলো সঠিক তথ্য দিতে ব্যর্থ হচ্ছে। ৮৪ শতাংশ সাংবাদিক মনে করেন সরকার করোনা বিষয়ে যে তথ্য দিচ্ছে তা যথেষ্ট নয়। ৮৪ শতাংশ সাংবাদিক মনে করছেন, গ্রাম-শহর, ধনী-গরিব নির্বিশেষে সবার কাছে তথ্য সঠিকভাবে পৌঁছাচ্ছে না। ৬৮ শতাংশ সাংবাদিক মনে করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে জনগণের কাছে ভুল তথ্য পৌঁছাচ্ছ । ৪১.৫ শতাংশ মনে করছেন, জনগণের কাছে সঠিক তথ্য পৌছানোর মাধ্যমের অপ্রতুলতার কারণে গুজব ছড়াচ্ছে।

সাংবাদিকদের কল্যাণে করোনা পরিস্থিতি মোকাবিলা ও উত্তরণে সাংবাদিক ইউনিয়ন, মালিকদের সংগঠন এবং সরকারের দায়িত্বরত মন্ত্রণালয় কোনও উদ্যোগ নিয়েছে কিনা– এ প্রশ্নের জবাবে ৫৯ শতাংশ সাংবাদিক বলেছেন, ইউনিয়ন কিংবা মালিক সংগঠনথেকে কোনও উদ্যোগ নেয়নি। ২৯ শতাংশ বলেছেন, তাদের জানা নেই। ৬৩ শতাংশ বলেছেন, সরকার থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। ৩৩ শতাংশ বলেছেন, তাদের জানা নেই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’

করোনাকালে স্বাস্থ্যবীমা ছাড়াই ৭৬ শতাংশ গণমাধ্যমকর্মী মাঠে

আপডেট টাইম : ১২:১৬:০২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০