ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

গবেষণা: করোনা মহামারিতে ঘুম বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ মহামারির কারণে দুশ্চিন্তা বাড়লেও মানুষ আগের চেয়ে বেশি ঘুমাচ্ছে। জার্নাল কারেন্ট বায়োলোজিতে প্রকাশিত নতুন দুটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

করোনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে ঘুম বেড়ে গেছে মহামারির এই সময়ে। এক গবেষণায় দেখা গেছে, শিক্ষার্থীরা দেরিতে ঘুমাতে যাচ্ছে এবং অনেক বেশি ঘুমাচ্ছে। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ইন্টেগ্রেটিখ সাইকোলোজি বিভাগের কেনেথ রাইট অ্যান্ড কলিগসের গবেষকরা মহামারির আগে ও পরে ১৩৯ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঘুমের সময় নিয়ে গবেষণা করেছেন।

তারা গবেষণায় খুঁজে পেয়েছেন, সাপ্তাহিক ছুটির দিনে গড়ে ২৪ মিনিট বেশি ঘুমাচ্ছেন শিক্ষার্থীরা এবং সপ্তাহের অন্য দিনগুলোতে তা গড়ে ৩০ মিনিট বেড়ে যাচ্ছে। তাছাড়া অনেক বেশি শিক্ষার্থী এখন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমাচ্ছে, যা স্বাস্থ্যের জন্য উপকারী বলে মত দেন বিশেষজ্ঞরা।

ঘুমের সময় বাড়লেও শিক্ষার্থীরা বিছানায় যাচ্ছে গড়ে ৫০ মিনিট পর, ছুটির দিনে তা হচ্ছে ২৪ মিনিট।

সুইজারল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বাসেল সেন্টার ফর ক্রোনোবায়োলজির ক্রিস্টিয়ান ব্লুমের নেতৃত্বে করা দ্বিতীয় গবেষণায় সাধারণ মানুষের ঘুমের সময় বাড়ার বিষয়টিও খুঁজে পাওয়া গেছে। অস্ট্রিয়া, জার্মানি ও সুইজারল্যান্ডের মানুষ গড়ে ১৩ মিনিট বেশি ঘুমাচ্ছেন।

ব্লুম মনে করছেন, ঘরে থেকে কাজ করছেন লোকজন। তাই দিনের বেলায় সব কাজ শেষ করছেন বলেই ঘুমানোর বেশি সময় পাচ্ছেন তারা। তবে ঘুমের মান কমছে বলে জানালেন ব্লুম। তা বাড়াতে বেশি বেশি ব্যয়াম করতে বলছেন এই গবেষক এবং প্রাকৃতিক আলো গায়ে লাগাতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

গবেষণা: করোনা মহামারিতে ঘুম বেড়েছে

আপডেট টাইম : ১২:০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০