ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাসিমের শারীরিক অবস্থার পরিবর্তন হয়নি, এখনো কোমায়

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। তিনি এখনও ডিপ কোম‌ায় অর্থাৎ গভীর অচেতন অবস্থায় রয়েছেন। ভেন্টিলেটর মেশিনের সাহায্যে তিনি কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করছেন।

নাসিমের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে তার চিকিৎসার্থে গঠিত ১৩ সদস্যবিশিষ্ট মেডিক্যাল বোর্ডের প্রধান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া শুক্রবার গণমাধ্যমকে বলেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি এখনও ডিপ কোম‌ায় অর্থাৎ গভীর অচেতন অবস্থায় রয়েছেন।

করোনা উপসর্গ নিয়ে গত ১ জুন রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। পরে তার করোনা টেস্ট দেওয়া হয় এবং ওইদিন রাতে তার করোনা পজিটিভ আসে।

আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়। চিকিৎসকরা তাকে কেবিনে স্থানান্তরের জন্য চিন্তা-ভাবনা করছিলেন। পরে ৫ জুন সকালে তিনি বড় ধরনের ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন।

অস্ত্রোপচারের পর থেকেই তিনি গভীরভাবে অচেতন রয়েছেন। তবে পরপর দু’বার করোনার নমুনা পরীক্ষায় তার নেগেটিভ এসেছে। করোনা নেগেটিভ আসায় পরিবারের সদস্যরা তাকে সিঙ্গাপুরে নিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলবেন বলে আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

নাসিমের শারীরিক অবস্থার পরিবর্তন হয়নি, এখনো কোমায়

আপডেট টাইম : ১০:১৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০