ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত

ডেস্ক: লাদাখ সীমান্তে চীনের সেনাদের সঙ্গে সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হয়েছে। এ ঘটনায় চীনের পাঁচ সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১৫ জুন) রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় এই সংঘর্ষ হয়। এদিকে মঙ্গলবার (১৬ জুন) উত্তেজনা প্রশমনে উভয় পক্ষের সিনিয়র সামরিক প্রতিনিধিরা বৈঠক করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল সোমবার রাতে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভারতের এক কর্নেলসহ ১৯ সেনাসদস্য নিহত হয়েছেন।

ভারত সরকার সেনা নিহত নিয়ে বিবৃতি দিলেও চীন সরকার এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি। বেইজিং প্রশাসনের এক মুখপাত্রের বরাত দিয়ে চীনের দ্য গ্লোবাল টাইমসের এক সিনিয়র সাংবাদিক চীনা সেনা নিহতের বিষয়টি প্রকাশ করেছেন।

তিনি এক টুইট বার্তায় বলেন, লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতের সঙ্গে সংঘর্ষে পাঁচ চীনা সেনা নিহত ও ১১ জন আহত হয়েছেন।

১৯৭৫ সালের পর চীন-ভারত সীমান্তে দুই পক্ষের সংঘর্ষে এই প্রথম কোনো মৃত্যুর ঘটনা ঘটল। সর্বশেষ ১৯৬২ সালে এই দুই দেশ সীমান্ত যুদ্ধে লিপ্ত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত

আপডেট টাইম : ০৯:৪৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০