ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

২১ জুন সূর্যের ওপর নেমে আসবে অন্ধকার!

নিউজ ডেস্ক: ২০২০ সাল খুব একটা ভালো যাচ্ছে না, তার মধ্যে আবার ২১ জুন নেমে আসতে চলেছে অন্ধকার। ওই দিন বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী পুরো বিশ্ব। এই সূর্যগ্রহণকে বলয়গ্রাস গ্রহণ বলছেন বিশেষজ্ঞরা। আগামী রবিবার সূর্যকে ঢেকে দেবে চাঁদ। আর চাঁদের আড়াল থেকে সূর্যের যে অংশটি দেখা যাবে তাকে অনেকটা আগুনের আংটির মতো দেখতে লাগবে।

বার্ষিক এই সূর্যগ্রহণ ঢাকার আকাশে দেখা যাবে ১১টা ২৩ মিনিটের দিকে। ১১টা ২৩ মিনিট থেকে শুরু হয়ে চলবে ২টা ৫২ মিনিট পর্যন্ত। সবচেয়ে বেশি গ্রহণ দেখা যাবে ১টা ১২ মিনিটে। এ সময় প্রায় পুরোটাই চাঁদের আড়ালে থাকবে সূর্য। এই সৃর্যগ্রহণের স্থায়িত্ব হবে ৩ ঘণ্টা ২৯ মিনিট। এই সময়টা সূর্যের ওপর নেমে আসবে অন্ধকার! তবে সূর্যগ্রহণের সময় কোনোভাবেই যাতে আকাশের দিকে খালি চোখে না তাকানো হয় সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

গ্রহণের সময় আকাশে যখন আগুনের চাকা দেখা যায় তখন তাকে বলে বলয়গ্রাস সূর্যগ্রহণ। অর্থাত্‍ এই গ্রহণে চাঁদের ছায়া সূর্যের ওপর এমনভাবে পড়ে, যাতে সূর্যের চারপাশের আলোর বলয় দেখা যায়। এই গ্রহণে চাঁদের ছায়া সম্পূর্ণভাবে সূর্যকে গ্রাস করতে পারে না। এর আগে ২০১৯-এর ২৬ ডিসেম্বর শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ হয়েছিল।

এশিয়ার আরও অন্যান্য দেশ, আফ্রিকা এবং ভারত মহাসাগরীয় অঞ্চল এবং প্রসান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে রবিবারের সূর্যগ্রহণ দেখা যাবে। ইউরোপ এবং অস্ট্রেলিয়ার কিছু কিছু অংশ থেকেও ২১ জুনের বলয়গ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা যাবে। কঙ্গো, ইথিওপিয়া, পাকিস্তান এবং চীনেও দেখা যাবে এটি।

সূত্র: এনডিটিভি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

২১ জুন সূর্যের ওপর নেমে আসবে অন্ধকার!

আপডেট টাইম : ০৯:৩৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০