ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সিনেমা হল খোলার আবেদন,নির্দেশনা এখনো পাননি হল মালিকরা

বিনোদন প্রতিবেদক :স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন, মার্কেট, অফিস-আদালত খোলার অনুমতি দিয়েছে সরকার। চলচ্চিত্রের আঁতুড়ঘর এফডিসিও খুলে দেওয়া হয়েছে। কিন্তু সিনেমা হল খোলার নির্দেশনা এখনো পাননি হল মালিকরা।

এদিকে কয়েকটি সিনেমার শুটিংও শুরু করেছেন প্রযোজক, নির্মাতা। এছাড়া বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমা হল না খুললে এসব সিনেমা কোথায় মুক্তি দেওয়া হবে?গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন প্রশ্ন ছুড়ে দেন প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

এ নিয়ে সিনেমা হলের দায়িত্বে থাকা প্রশাসকের কাছে আবেদনও করেছে প্রযোজক সমিতি। এখন পর্যন্ত এর কোনো আনুষ্ঠানিক জবাব পাননি তারা। বিষয়টি উল্লেখ করে খোরশেদ আলম খসরু বলেন, ‘বেশ কিছু সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া এখনো কয়েকটি সিনেমার শুটিং চলছে। প্রেক্ষাগৃহ না খুললে এসব সিনেমা কোথায় মুক্তি দিবেন প্রযোজক! সিনেমা মুক্তির নিশ্চয়তা না পেলে প্রযোজক সিনেমা বানানো বন্ধ করে দিবে। এটা আমাদের চলচ্চিত্রের জন্য অনেক ক্ষতিকর। তাই সিনেমা হল খুলে দেওয়ার জন্য হলের দায়িত্বে থাকা প্রশাসকের কাছে আবেদন করেছি। তিনি মৌখিকভাবে জানিয়েছেন, এ নিয়ে এখনই কিছু ভাবছেন না তারা।’

গত দুই মাস ধরে সিনেমা হল বন্ধ থাকার কারণে হলের মেশিন নষ্ট হয়ে যাচ্ছে। কর্মচারীদের বেতন ঠিকমতো দিতে পারছেন না। এসব কারণে সিনেমা হল খোলার অনুমতি চাইছেন হল মালিকরা।

হল মালিক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদ গণমাধ্যমকে বলেন, ‘দু’মাস ধরে লোকসান গুনতে হচ্ছে হল মালিকদের। এর মধ্যে মেশিন, সার্ভার ড্যামেজ হয়ে যাচ্ছে। সবকিছু যেহেতু খুলে দেওয়া হয়েছে আমরাও চাচ্ছি সিনেমা হল খুলে দেওয়া হোক। আশা করছি, হল খুলে দেওয়ার অনুমতি দেবেন। স্বাস্থ্যবিধি মেনেই সিনেমা প্রদর্শন করা হবে।’

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব প্রেক্ষাগৃহ। করোনা প্রকোপ শুরুর আগে বেশ কিছু সিনেমা মুক্তির প্রচার শুরু করেছিল সংশ্লিষ্টরা। এ তালিকায় রয়েছে—‘বিশ্বসুন্দরী’, ‘ঊনপঞ্চাশ বাতাস’, ‘জ্বীন’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’, ‘বান্ধব’, ‘মিশন এক্সট্রিম’, ‘শান’, ‘বিদ্রোহী’, ‘মন দেব মন নেব’, ‘আমার মা’, ‘পরাণ’, ‘বিক্ষোভ’ সহ বেশ কটি সিনেমা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সিনেমা হল খোলার আবেদন,নির্দেশনা এখনো পাননি হল মালিকরা

আপডেট টাইম : ০৬:১৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০