ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থ সভা বসছে আজ বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ চাঁদপুরে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর বিদেশী মদসহ এক যুবক আটক

মোঃইউসুফ লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৭২ পিস বিয়ার ক্যান ও ১৯ বোতল বিদেশী মদসহ মো. সোলায়মান (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে পৌর শহরের ২নং ওয়ার্ডস্থ পানির টাংক রোড এলাকার ওই যুবকে ভাড়া বাসায় এ অভিযান চালানো হয়।
আটককৃত সোলায়মান পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ দক্ষিণ বাঞ্চানগর গ্রামের শামছুল ইসলামের ছেলে। তবে রকি নামে তারই ভাগীনা পূর্বের রাতে ৪টি কাটুনে করে এসব মদ বাসায় এনে রেখেছে বলে তার স্ত্রী তামান্নার দাবী।
র‌্যাব-১১ সূত্রে জানা যায়, পানির টাংক রোডস্থ আবাসিক বাড়িতে ভাড়া বাসায় বিপুল পরিমান মদসহ মাদকদ্রব্য আনা হয়েছে। এমন গোপন সংবাদে ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এসময় চার কাটুনে ৭২ পিস বিয়ার ক্যান ও ১৯ বোতল বিদেশী মদসহ সোলেমান নামে এক যুবককে আটক করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু সালেহ জানান, এ ঘটনার সাথে জড়িত অপর যুবক রকিকে আটকের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ

লক্ষ্মীপুর বিদেশী মদসহ এক যুবক আটক

আপডেট টাইম : ০৫:০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০