ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রেমিট্যান্সের রেকর্ডে প্রবাসী কর্মীদের অভিনন্দন মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসের মধ্যেও বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা ২০১৯-২০ অর্থবছরে ১৮ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। এজন্য তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

রোববার তার এপিএস মোহাম্মদ রাশেদুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০১৮-১৯ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৬ দশমিক ৪২ বিলিয়ন মার্কিন ডলার। এ বছর করোনা পরিস্থিতির পরও প্রবাসীদের কাছ থেকে রেকর্ড সংখ্যক বৈদেশিক মুদ্রা আসাটা বাংলাদেশের অর্থনীতির জন্য বিরাট সুখবর।

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসী কর্মীরা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। তাদের আয় দেশে বৈধভাবে পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রবাসী কর্মীদের সর্বাত্মক কল্যাণে শেখ হাসিনার সরকার সবসময় তাদের পাশে থাকবে বলে তিনি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

রেমিট্যান্সের রেকর্ডে প্রবাসী কর্মীদের অভিনন্দন মন্ত্রীর

আপডেট টাইম : ০৯:২৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০