ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

যুব শক্তি স্মারকলিপি দিলো সিইসিকে

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক দলের নিবন্ধন আইন ২০২০ বাতিলের দাবিতে প্রতিবাদী অবস্থান ও নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ যুব শক্তি।

রোববার (১৯ জুলাই) গণনেতৃত্ব বিকাশে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ আইনের ৯০’র বি ধারাসহ রাজনৈতিক দলের নিবন্ধন আইন ২০২০ বাতিল চেয়ে নির্বাচন কমিশনের সামনে যুব শক্তি প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি। কর্মসূচি শেষে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে যুব শক্তির আহ্বায়ক হানিফ বাংলাদেশি বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন আইন সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের মতামত চেয়েছেন। আমরা বাংলাদেশ যুব শক্তি মনে করি, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ আইনের ৯০’র বি ধারাসহ রাজনৈতিক দলের নিবন্ধন আইন ২০২০ গণনেতৃত্ব বিকাশের অন্তরায়। এই আইনের অধিকাংশ ধারা উপ-ধারায় বাংলাদেশের সংবিধান, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী।

যুব শক্তির আহ্বায়ক বলেন, স্বাধীন নির্বাচন কমিশন এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম স্তম্ভ। আমাদের প্রত্যাশা দেশে সুস্থ ধারার গণতন্ত্রের চর্চা বজায় রাখতে, গণনেতৃত্ব বিকাশে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ আইনের ৯০’র বি ধারাসহ রাজনৈতিক দলের নিবন্ধন আইন ২০২০ বাতিল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কমিশন।

প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব শক্তির উপদেষ্টা কণিক চন্দ্র রায়, যুগ্ম আহ্বায়ক এন. ইউ. আহমেদ, মো. রাসেল, নুরুল ইসলাম বিপ্লব, মো. রাশেদ, আসিফ সালমান প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

যুব শক্তি স্মারকলিপি দিলো সিইসিকে

আপডেট টাইম : ০৬:১৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০