ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ইসরাফিল আলমের মৃত্যুতে বিশিষ্টজনদের শোক

নিজস্ব প্রতিবেদক: নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মন্ত্রী, প্রতিমন্ত্রীরা। পৃথক শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী: এমপি ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মন্ত্রী শোক বার্তায় ইসরাফিল আলমকে আদর্শবান ও দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে বর্ণনা করেন। তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অর্থমন্ত্রী: নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিরি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অর্থমন্ত্রী শোক বার্তায় বলেন, ‘ইসরাফিল আলমের মৃত্যুতে দেশ একজন সৎ ও দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো। তিনি দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত ছিলেন। গণমানুষের এ নেতার অসময়ে চলে যাওয়া দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

শিল্পমন্ত্রী: ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
সোমবার (২৭ জুলাই) শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো শোক বার্তায় শিল্পমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাণিজ্যমন্ত্রী: সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সোমবার (২৭ জুলাই) সকালে বাণিজ্যমন্ত্রণালয় থেকে পাঠানো এক শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

শিল্প প্রতিমন্ত্রী: ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
সোমবার (২৭ জুলাই) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইসরাফিল আলম।

আইজিপি: সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শোক বার্তায় আইজিপি বলেন, ইসরাফিল আলম আজীবন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। শ্রমিক আন্দোলনের মধ্য দিয়েই মূলত তার রাজনৈতিক উত্থান। শ্রমিক ও সমাজের সাধারণ মানুষের পক্ষে তিনি জাতীয় সংসদে ও সংসদের বাইরে কথা বলেছেন।

তিনি করোনাভাইরাসের সংক্রমণ থেকে সেরে ওঠার পর ফুসফুসের জটিলতা নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ইসরাফিল আলম। সেই সংসদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন তিনি। বর্তমান সংসদে ওই কমিটির পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন ইসরাফিল আলম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ইসরাফিল আলমের মৃত্যুতে বিশিষ্টজনদের শোক

আপডেট টাইম : ০৮:৩৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০