ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

কক্সবাজার ও টেকনাফে ‘গোলাগুলিতে’ নিহত ৪

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে চার জন ইয়াবা কারবারি নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোররাত ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলো, হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকার আনোয়ার হোসেন (২৩), পূর্ব মহেষখালীয়াপাড়া আনোয়ার হোসেন (২২), নয়াবাজার এলাকার ইসমাইল (২৪) ও খারাংখালী এলাকার নাছির (২৪)।

পুলিশ সুপার জানিয়েছেন, রাতে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় দুই ইয়াবা কারবারি গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা, দু’টি দেশীয় তৈরি এলজি, ৮ রাউন্ড তাজা গুলিসহ চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শাহাজান কবির জানিয়েছেন, মঙ্গলবার (২৮ জুলাই) সকালে খবর পেয়ে কক্সবাজার শহরের কবিতা চত্বর থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি তাজা কার্তুজ, দুটি খালি খোসা, ১০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। উদ্ধার হওয়া যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন

কক্সবাজার ও টেকনাফে ‘গোলাগুলিতে’ নিহত ৪

আপডেট টাইম : ০৯:৫৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০