ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

কুমিল্লায় স্বর্ণ চুরির দায়ে আটক তিন

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোগাসাইর বাজারে স্বর্ণ দোকান থেকে দিন দুপুরে চুরি হওয়া ৪০ ভরি স্বর্ণের মধ্যে ১৭ ভরি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ জুলাই দুপুরে এ স্বর্ণ চুরি হয়। বুধবার (২৯ জুলাই) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান কুমিল্লা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামি শামীম হোসেনের নেতৃত্বে সংঘবদ্ধ চোর দল এ ঘটনা ঘটায়। পরে দোকান মালিক এমদাদুল হক বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ ঘটনা তদন্তকালে তিনজনকে আটক করে তাদের কাছ থেকে ১৭ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলেন নরসিংদী জেলার রায়পুর থানার নিলক্ষা গ্রামের আবুল হাসেমের ছেলে শামীম হোসেন (২৮), কুমিল্লার মুরাদনগর উপজেলার ভাগলপুর গ্রামের তালেব হোসেনের ছেলে মো. রোকন (২৭) এবং একই উপজেলার ইউসুফনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. হাছান (৩০)। আটককৃতরা জিজ্ঞাসাবাদে নিজেদের দোষ স্বীকার করেছে। তাদেরকে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন

কুমিল্লায় স্বর্ণ চুরির দায়ে আটক তিন

আপডেট টাইম : ১০:৫০:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০