ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

শ্রীলঙ্কার নির্বাচনে রাজাপাকসে ভাইদের বিশাল জয়

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে রাজাপাকসে ভাইয়েরা। চূড়ান্ত ফল অনুযায়ী এ খবর জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

শুক্রবার (৭ আগস্ট) চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে পার্লামেন্টের ২২৫টি আসনের মধ্যে ১৪৫টি জিতেছে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের শ্রীলঙ্কা পোডুজানান পার্টি (এসএলপিপি) এবং তাদের জোট থেকে অন্তত আরও পাঁচটি আসন জিতেছে।

এসএলপিপির প্রধান প্রতিপক্ষ বুধবারের ভোটে মাত্র ৫৪টি আসন জিতেছে। এই নির্বাচনে ১৬.২ মিলিয়ন যোগ্য ভোটারের মধ্যে ৭৫ শতাংশের বেশি ভোট পড়েছে।

খুব সম্ভবত প্রধানমন্ত্রী তার ছোট ভাই প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের মাধ্যমে শপথ নেবেন। শুক্রবারের এই বিশাল বিজয় দুই ভাইকে সংবিধান পরিবর্তন করতে ও রাজবংশের শাসনকে আরও মজবুত করার সুযোগ করে দেবে।

টুইটারে গোটাবায়া রাজাপাকসে লিখেছেন, ‘এখন পর্যন্ত সরকারি ফলাফল অনুযায়ী শ্রীলঙ্কা পিপল’স ফ্রন্ট বিশাল জয় পেয়েছে। এমন একটি পার্লামেন্টের প্রত্যাশা ছিল যা আমার উন্নতির দৃষ্টিভঙ্গি প্রয়োগে সমর্থ হবে। আমার বিশ্বাস কাল থেকে তা বাস্তবে পরিণত হতে যাচ্ছে।’

২০০৯ সালে তামিল বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের এক দশকের সংঘাতের অবসান ঘটিয়ে খ্যাতি অর্জন করেছিলেন দুই ভাই। সমালোচকদের ভয় তারা প্রেসিডেন্টের মেয়াদের সীমাবদ্ধতা শেষ করবেন এবং বিচার ও পুলিশ বিভাগকে তাদের নিয়ন্ত্রণে এনে তাদের বংশগত ক্ষমতা আরও বিস্তৃত করবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

শ্রীলঙ্কার নির্বাচনে রাজাপাকসে ভাইদের বিশাল জয়

আপডেট টাইম : ০৭:৩৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০