ঢাকা ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিচারবহির্ভূত হত্যা বন্ধের দাবি ওয়ার্কার্স পার্টির

জ্যেষ্ঠ প্রতিবেদক: অপরাধ দমনের নামে ক্রসফায়ার, এনকাউন্টার ও আত্মরক্ষার্থে গুলি চালিয়ে হত্যাসহ সব রকমের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

শুক্রবার (৭ আগস্ট) এক বিবৃতিতে এ দাবি জানায় ক্ষমতাসীন মহাজোটের এ শরিক দল।

বিবৃতি বলা হয়, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংবিধানের মৌলিক অধিকার ভোগের ৩১ ও ৩২ ধারার সম্পূর্ণ বিরোধী। এটি আইনের শাসনের পরিপূর্ণ লঙ্ঘন ও অমানবিক। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অংশকে এ অধিকার দিলে তার কী পরিণতি হতে পারে কক্সবাজারে পুলিশের তল্লাশি চৌকিতে অবসরপ্রাপ্ত সেনা অফিসার হত্যা তার জ্বলন্ত প্রমাণ।

বিবৃতিতে আরো বলা হয়, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শুধু সাধারণ মানুষের জন্যই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে তা নয়, বরং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। এ উপলব্ধি থেকেই কক্সবাজারের ঘটনাকে কেন্দ্র করে সেনা ও পুলিশ বাহিনীর প্রধানকে নজিরবিহীন যৌথ সংবাদ সম্মেলনে দেশবাসীকে আশ্বস্ত করতে হয়েছে। কিন্তু আমরা মনে করি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মূল উৎস বন্ধ করা না গেলে বাংলাদেশ রাষ্ট্র ও সমাজ উভয়েই আরো বিপদাপন্ন হবে।

সিনহা মো. রাশেদ হত্যাকাণ্ডের পূর্ণ তথ্য জনগণকে অবহিত করে এ ঘটনার জন্য দায়ী সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ওয়ার্কার্স পার্টি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

বিচারবহির্ভূত হত্যা বন্ধের দাবি ওয়ার্কার্স পার্টির

আপডেট টাইম : ০৮:৩১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০