ঢাকা ০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

কুমিল্লায় রড বোঝাই ট্রলার ডুবে শ্রমিক নিহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় ট্রলার ডুবে রডের নিচে চাপা পড়ে ট্রলার শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল ইউনিয়নের স্বল্পায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ (২০) স্বল্পা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রামচন্দ্রপুর থেকে রড বোঝাই ট্রলার নিয়ে স্বল্পার উদ্দেশ্যে রওনা হয়। ট্রলারটি স্বল্পায় গিয়ে ঘাটে ভেড়ার পূর্বে একপাশে ডুবে যায়। এসময় রডের ওপরে থাকা সবুজ উল্টে পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পানির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ট্রলার ডুবির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

কুমিল্লায় রড বোঝাই ট্রলার ডুবে শ্রমিক নিহত

আপডেট টাইম : ০৮:৫৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০