ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

চেলসিকে বিদায় করে কোয়ার্টারে বায়ার্ন

ডেস্ক: রবের্ত লেভানদোভস্কির দারুণ নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল উঠেছে বায়ার্ন মিউনিখ।আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে চেলসিকে ৪-১ গোলে হারিয়েছে জার্মান ক্লাবটি। দুটি গোল করার পাশাপাশি অন্য দুটিতে অবদান রাখেন লেভানদোভস্কি।

দুর্দান্ত ফর্মে থাকা রবার্ট লেভান্ডোফস্কির প্রথম গোল করতে অপেক্ষা করতে হয়েছে মাত্র ১০ মিনিট। ম্যাচের আষ্টম মিনিটে লেভান্ডোফস্কিকে ডি বক্সের ভেতর ফাউল করায় পেনাল্টি পায় বায়ার্ন। আর স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন এই পোলিশ স্ট্রাইকার। এর ঠিক ১৪ মিনিট পরে লেভান্ডোফস্কির অ্যাসিস্ট থেকে গোল করে দলকে ২-০’তে এগিয়ে নেন ইভান পেরিসিচ।

যদিও ম্যাচের ২৯তম মিনিট ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় চেলসি। হাডসন অডই ম্যানুয়েল নয়্যারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ালেও ভিএআরে দেখা মেলে অফসাইডে ছিলেন অডই। তাই সে সময় আর ম্যাচে ফেরা হলো না ব্লুজদের।

তবে প্রথমার্ধের শেষের ঠিক মিনিট খানেক আগে নয়্যারের ভুলে বল পেয়ে যান টামি আব্রাহাম আর সেখান থেকে বাভারিয়ানদের জালে বল জড়াতে ভুল করেননি এই তরুণ ইংলিশ স্ট্রাইকার। প্রথমার্ধ শেষে ব্যবধান দাঁড়ায় ২-১ গোলের।

দ্বিতীয়ার্ধের প্রথম গোলের দেখা পেতে বাভারিয়ানদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত। লেভান্ডোফস্কির দ্বিতীয় অ্যাসিস্ট থেকে টলিসো বায়ার্নের তৃতীয় গোলটি করেন। আর ঠিক মিনিট ছয়েক পরে নিজের দ্বিতীয় গোল করে চেলসির জালে গোলের হালি পূর্ণ করেন লেভান্ডোফস্কি। এবার তার গোলের যোগান দাতা রিয়াল মাদ্রিদ থেকে ধারে খেলতে যাওয়া আলভারো অদ্রিওজোলা।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাভারিয়ানরা। আর দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানের জয় নিয়ে নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল।

কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে বার্সেলোনার। আগামী শনিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে লড়বে দুই দল। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে নাপোলিকে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

চেলসিকে বিদায় করে কোয়ার্টারে বায়ার্ন

আপডেট টাইম : ০৯:৩০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০