ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

এবার পদত্যাগ করলেন লেবাননের পরিবেশমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: বৈরুত বিস্ফোরণের পর বিক্ষোভের মুখে পরিবেশমন্ত্রীর পদত্যাগ।

একদিনে লেবানন সরকারের দুই মন্ত্রী পদত্যাগ করলেন। রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর শহরজুড়ে সরকারবিরোধী বিক্ষোভকারীদের তীব্র আন্দোলনের মুখে রোববার (১০ আগস্ট) তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদের পর পরিবেশমন্ত্রী দামিয়ানোস কাত্তার পদত্যাগ করেন।

ব্রডকাস্টার আল জাদিদ জানিয়েছে, পদত্যাগ করলেও দায়িত্বে থেকে যাওয়ার জন্য কাত্তারকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব। লেবাননের শাসনব্যবস্থাকে দুর্বল ও ব্যর্থ বলে উল্লেখ করে কাত্তার বলেছেন, শাসনব্যবস্থা পুনর্গঠনের অনেক সুযোগ নষ্ট করেছে দেশটি। বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানিয়ে তাই তিনিও পদত্যাগ করলেন।

কাত্তার তার পদত্যাগের ঘোষণায় বলেছেন, ‘এই বিশাল বিপর্যয়ের মুহূর্তে আমি সরকারের কাছে আমার পদত্যাগপত্র জমা দিচ্ছি।’

আগের দিন শনিবার (৮ আগস্ট) একাধিক পার্লামেন্ট সদস্য পদত্যাগ করেন। ওই দিন প্রধানমন্ত্রী হাসানও আগাম পার্লামেন্ট নির্বাচনের ব্যাপারে ইঙ্গিত দেন, ‘এই সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আগাম পার্লামেন্ট নির্বাচন হওয়া উচিত।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

এবার পদত্যাগ করলেন লেবাননের পরিবেশমন্ত্রী

আপডেট টাইম : ১০:২৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০