ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সরকারি বাসভবনে ডাকাতি, মৎস্য কর্মকর্তা আহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা উপজেলার মৎস্য কর্মকর্তা ফারুক ময়েদুজ্জামানকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে ডাকাত দল। ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। ডাকাতরা তার কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা, সরকারি বরাদ্দকৃত একটি অফিসিয়াল ট্যাব ও দুটি মোবাইলফোন লুটে নেয়। এ ঘটনায় চান্দিনা থানায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) একটি মামলা দায়ের করা হয়।

আহত উপজেলা সিনিয়ির মৎস্য কর্মকর্তা ফারুক ময়েদুজ্জামান জানান, তিনি প্রতিদিনের মতো রাতের খাবার শেষে সরকারি বাসভবনে ঘুমিয়ে পড়েন। বুধবার রাত অনুমান সাড়ে ১১টার সময় ৫-৬ জনের ডাকাত দল তার রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। প্রাণ বাঁচাতে রুম থেকে বের হয়ে তিনি আত্মরক্ষা করেন।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তার শরীরের বিভিন্ন স্থানে ১৮টি সেলাই করেছেন। বর্তমানে তিনি চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেস্টা চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সরকারি বাসভবনে ডাকাতি, মৎস্য কর্মকর্তা আহত

আপডেট টাইম : ০৯:৫৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০