ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

কানাডার প্রথম নারী অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। মঙ্গলবার শপথগ্রহণের পরই দায়িত্ব নিয়েছেন তিনি। সম্প্রতি অর্থমন্ত্রী পদ বিল মর্নোর পদত্যাগের পরই ক্রিস্টিয়াকে নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

ফ্রিল্যান্ড এর আগে কানাডার উপ-প্রধানমন্ত্রী এবং আন্তঃসরকার বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এখন থেকে তিনি অর্থমন্ত্রীর পাশাপাশি উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করবেন।

আর্থিক হিসাবে গড়মিলের কারণে গত সোমবার অর্থমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন বিল মর্নো। উই চ্যারিটি কেলেঙ্কারির জন্য বেশ কিছুদিন ধরেই চাপে ছিলেন তিনি।

অভিযোগ ওঠে, দাতব্য সংস্থা উই চ্যারিটির কাজ দেখতে বিদেশ সফরে যে ব্যয় হয়েছিল তা পরিশোধ করেননি মর্নো। পরে তিনি বুঝতে পারেন যে ভ্রমণের ৪১ হাজার ডলার পরিশোধ করা হয়নি।

গণমাধ্যমে দেয়া ভাষণে মর্নো অবশ্য নিজের দোষ স্বীকার করেননি। তবে তিনি মনে করেন, ট্রুডোর মন্ত্রিসভায় দায়িত্ব পালনের জন্য তিনি আর উপযুক্ত নন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

কানাডার প্রথম নারী অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড

আপডেট টাইম : ০৮:০২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০