ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে করোনার নমুনা সংগ্রহের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: নিজে করোনা আক্রান্ত হওয়ার পরেও অন্যের নুমনা সংগ্রহ করেছেন বলে রোকেয়া বেগম রানু নামে একজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নমুনা দেওয়ার দুদিন পর্যন্ত এমনকি করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পরও দুঘণ্টা তিনি অন্যের নমুনা সংগ্রহ করেছেন। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে ওই স্বাস্থ্যকর্মীকে সরিয়ে নেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, রোকেয়া বেগম আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্ধারিত কক্ষে নিয়মিত নমুনা সংগ্রহ করেন। মঙ্গলবার তিনি নিজের নমুনা দেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে আসা ফলাফলে তার করোনা পজিটিভ আসে। এর মধ্যে গত দুদিন তিনি নমুনা সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার ফলাফল জানার পরও তিনি নমুনা সংগ্রহের কাজে ছিলেন। এক পর্যায়ে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ওই স্বাস্থ্যকর্মীকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য পরিদর্শক (হেলথ ইন্সপেক্টর) মো. মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘বৃহস্পতিবার নমুনার ফলাফল আসার পর পরই ওই স্বাস্থ্যকর্মীকে সরিয়ে নেওয়া হয়। তবে গত দুদিন তিনি নমুনা সংগ্রহের কাজে থাকলেও কারও সংস্পর্শে আসেননি। শুধু খাতায় এন্ট্রি করেছেন।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে করোনার নমুনা সংগ্রহের অভিযোগ

আপডেট টাইম : ১১:১৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০