ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের মনোনয়ন বোর্ডের সভা আজ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দুটিসহ ৫টি উপ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ।

রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান রাইজিংবিডিকে জানান, সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের জন্য গত ১৭ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ করে আওয়ামী লীগ। আসনগুলো হলো নওগাঁ-০৬, সিরাজগঞ্জ-০১, পাবনা-০৪, ঢাকা-০৫ ও ঢাকা-১৮।

পাঁচটি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান মোট ১৪১ জন। এর মধ্যে ঢাকা-১৮ আসনেই মনোনয়নপ্রত্যাশী ৫৬ জন। ঢাকা-৫ আসনে মনোনয়নপ্রত্যাশী ২০ জন। পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র তুলেছেন মোট ২৮ জন। এ ছাড়া নওগাঁ-৬ আসন থেকে ৩৪ জন এবং সিরাজগঞ্জ-১ আসন থেকে ৩জন মনোনয়নপত্র কিনেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আ.লীগের মনোনয়ন বোর্ডের সভা আজ

আপডেট টাইম : ০১:২২:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০