ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ইউএনওর ওপর কারা হামলা করেছেন খুব দ্রুত জানা যাবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় জড়িতদের মুখোশ দ্রুত উন্মোচন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘ইউএনওর বাসভবনে সিসিটিভি ক্যামেরা ছিল। হামলায় জড়িত যে দুই দুর্বৃত্তের মুখে মুখোশ ছিল, সেগুলো সিসিটিভি ক্যামেরা দেখে পর্যালোচনা চলছে। সেখানে পুলিশের একটি টিম কাজ করছে। তারা আশাবাদী যে, খুব দ্রুত আমাদের জানাতে পারবেন-কারা এই ঘটনা ঘটিয়েছে। আমরা অপেক্ষা করছি। আশা করছি ইউএনওর ওপর হামলায় কারা জড়িত দ্রুত জানতে পারবো।’

যারাই জড়িত থাকুক, কেউ ছাড় পাবে না। জড়িতদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী ব‌্যবস্থা নেবে, বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের জেলা প্রশাসক ও পুলিশ সুপার (এসপি) এখনো ঘোড়াঘাটের ইউএনওর বাসায় অবস্থান করছেন। আমরা কিছুক্ষণ আগে তাদের সঙ্গে কথা বলেছি। সেক্ষেত্রে বিষয়টি কী হয়েছে এবং এই দুর্বৃত্তরা কারা, সেই বিষয়ে এসপি বলেছেন, আমরা একটু সময় পেলে খুব দ্রুত দুর্বৃত্তদের নাম-ঠিকানা বের করতে পারবো। আমাদের প্রচেষ্টা আছে, আমরা আশাবাদী খুব দ্রুত এটা করতে পারবো।’

ফরহাদ হোসেন বলেন, ‘ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে আমরা ঢাকায় এনেছি। এরইমধ্যে তাকে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

বুধবার (০২ সেপ্টেম্বর) গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী। ওয়াহিদা খানমকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

ইউএনওর ওপর কারা হামলা করেছেন খুব দ্রুত জানা যাবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৭:২৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০