ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ইউএনওর ওপর হামলা ঘটনায় যুবলীগের দুই নেতা বহিষ্কার

জ্যেষ্ঠ প্রতিবেদক: দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য আসাদুল ইসলাম।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই বহিস্কারের কথা জানায় সংগঠটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে দিনাজপুর জেলা ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য আসাদুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।

জাহাঙ্গীর হোসেন ২০১৭ সাল থেকে ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর আসাদুল ঘোড়াঘাট যুবলীগের সদস্য।

প্রসঙ্গত, বুধবার (২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’র সরকারি বাসভবনে ঢুকে হামলা চালায় দুর্বৃত্তরা। ভেনটিলেটর ভেঙে বাসায় প্রবেশ করে হাতুড়ি দিয়ে আঘাত করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইউএনও ওয়াহিদাকে গুরুতর আহত করে তারা। এ সময় মেয়েকে বাঁচাতে এলে বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকেও জখম করে দুর্বৃত্তরা। এই ঘটনায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে আসাদুল হক ও জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ইউএনওর ওপর হামলা ঘটনায় যুবলীগের দুই নেতা বহিষ্কার

আপডেট টাইম : ১১:৪৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০