ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে আ. লীগের মনোনয়ন পেলেন মনু-হেলাল

জ্যেষ্ঠ প্রতিবেদক: শূন্য আসনের উপ-নির্বাচনে ঢাকার হাবিবুর রহমান মোল্লার আসন ঢাকা-৫ এ মনিরুল ইসলাম মনু ও নওগাঁ-৬ এ ইসরাফিল আলমের আসনে মো. আনোয়ার হোসেন হেলালকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

সোমবার (০৭ সেপ্টেম্বর) সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘গত ৩০ আগস্ট গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত ও মনোনয়ন বোর্ডের সভাপতির নির্দেশে আমি ঢাকা-৫ ও নওগাঁ-৬ এর দলীয় মনোনয়ন ঘোষণা করছি।’

ঢাকা-৫ এ মনিরুল ইসলাম মনু ও নওগাঁ-৬ এ ইসরাফিল আলমের আসনে মো. আনোয়ার হোসেন হেলাল দলীয় মনোনয়ন পেয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি, বলেন ওবায়দুল কাদের।

ঢাকা-৫ আসনে দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন হাবিবুর রহমান মোল্লা। প্রবীণ এই সংসদ সদস্যের মৃত্যুর পর শূন্য হয় আসনটি। এই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ১৯ জন।

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মারা যাওয়ায় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনটি শূন্য হয়। এই আসনে ৩৩ জন প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে আ. লীগের মনোনয়ন পেলেন মনু-হেলাল

আপডেট টাইম : ১২:২৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০