ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

কে এই নতুন রোনালদো?

স্পোর্টস ডেস্ক: নতুন কোনো খেলোয়াড় একটু ভালো করলেই তাকে মহাতারকাদের সঙ্গে তুলনা করার অভ্যাস বেশ পুরনো। এ কারণে গত এক দশকে মেসি, রোনালদো, পেলে, ম্যারাডোনার সঙ্গে তুলনা হওয়া খেলোয়াড়ের অভাব নেই। অবশ্য প্রত্যাশা ও প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে পেরেছেন খুব কম ফুটবলার। তবে এবার এসেছেন নতুন একজন, যাকে রোনালদোর যোগ্য উত্তরসূরি হিসেবে দেখছেন ফুটবলবোদ্ধারা।

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যাদের তুলনা করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন উলভসের দিওগো জোতা, এসি মিলানের রাফায়েল লিয়াও, অ্যাটলেটিকো মাদ্রিদের জোয়াও ফেলিক্স ইত্যাদি। এই তালিকায় সর্বশেষ যোগ হওয়া নতুন খেলোয়াড়ের নাম ফাবিও সিলভা।

নামটা অপরিচিত লাগা স্বাভাবিক। অবশ্য গতকালের আগ পর্যন্ত তাকে খুব বেশি মানুষ চিনতো না। তবে রোববার ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স তাকে কেনার পরই ফুটবলবিশ্বের নজর ঘুরেছে সিলভার দিকে।

ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফি দিয়ে ১৮ বছর বয়সী ফাবিও সিলভাকে দলে ভিড়িয়েছে উলভারহ্যাম্পটন। টাকার অঙ্কে যা সাড়ে তিন কোটি পাউন্ড! এত টাকা দিয়ে এর আগে কাউকে দলে নেয়নি উলভসরা। এর মাধ্যমে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি টিন-এজারদের তালিকায় সপ্তম স্থানে চলে এসেছেন সিলভা।

ফাবিও সিলভা অবশ্য এখনো খুব বেশি ম্যাচ খেলেননি। পর্তুগিজ ক্লাব পোর্তোর হয়ে ২০১৯ সালের আগস্টে অভিষেক হওয়ার পর লিগ ম্যাচ মোটে ১২টি ম্যাচ খেলেছেন তিনি। তবে এরই মধ্যে পোর্তোর রেকর্ড বইয়ের নিজের নাম লিখিয়েছেন এই ফরোয়ার্ড।

পোর্তোর ইতিহাসে সিলভার থেকে কম বয়সে (১৭ বছর ২ মাস ৬ দিন) কোনো খেলোয়াড় ম্যাচ শুরু করেননি। দলটির হয়ে লিগ ম্যাচ খেলা সর্বকনিষ্ঠ ফুটবলারও তিনি। এছাড়া সবচেয়ে কম বয়সে উয়েফা আয়োজিত কোনো প্রতিযোগিতায় পোর্তোর হয়ে অংশ নেয়া খেলোয়াড়ও এই সিলভা। ক্লাবটির ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা তিনিই। গত মৌসুমে পোর্তোর যুবদলের হয়ে ২৬ ম্যাচে ২০ গোল করেছেন সিলভা।

মূলত এসব কারণেই সিলভাকে দলে টেনেছে উলভস। এরপর এই ফরোয়ার্ডের ফুটবল নৈপুণ্যের একটি ভিডিও পোস্ট করেছে ক্লাবটি, যা দেখে যে কারো মনে রোনালদোর ভাবনা আসতে বাধ্য। ভবিষ্যতে তিনি রোনালদোর মতো হতে পারবেন কিনা তা সময়ই বলে দেবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

কে এই নতুন রোনালদো?

আপডেট টাইম : ০৯:১৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০