ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

এ আর রহমানকে মাদ্রাজ উচ্চ আদালতের নোটিশ

বিনোদন ডেস্ক: প্রখ্যাত সুরকার এ আর রহমানকে নোটিশ পাঠিয়েছেন মাদ্রাজ উচ্চ আদালত। আয়কর বিভাগের এক মামলার ভিত্তিতে এই নোটিশ পাঠানো হয়েছে।

বিচারপতি টিএস সিবাঙ্গনাম ও বিচারপতি ভবানি সুব্রায়নের একটি বেঞ্চ নোটিশটি পাঠিয়েছেন। ইন্ডিয়া টুডে এই তথ্য জানিয়েছে।

অস্কার-বাফটা-গ্র্যামি জয়ী এই সংগীত পরিচালকের বিরুদ্ধে অভিযোগ, তিনি কর ফাঁকি দিয়েছেন। পারিশ্রমিকের অর্থ নিজে না নিয়ে তার দাতব্য সংস্থার অ্যাকাউন্টে নিয়েছেন। আয়কর বিভাগ ২০১১-১২ অর্থ বছরে প্রদান করা এ আর রহমানের আয় করের হিসাবে এই গড়মিল খুঁজে পেয়েছে।

আয়কর বিভাগের অভিযোগ, এ আর রহমান ফাউন্ডেশনে যে ৩.৪৭ কোটি রুপি ট্রান্সফার হয়েছে এটি মূলত এই শিল্পীর পারিশ্রমিক। লিবরা মোবাইলস নামের যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠানের জন্য রিংটন তৈরি করে এই পারিশ্রমিক পেয়েছেন তিনি। এটি ২০১১ সালের ঘটনা। ওই প্রতিষ্ঠানের হয়ে রিংটন তৈরির জন্য তিন বছরের চুক্তি করেছিলেন তিনি।

আয়কর বিভাগের আইনজীবী জানিয়েছেন, এই অর্থ এ আর রহমানের অ্যাকাউন্টে আসা উচিত ছিল কারণ এটি করের আওতায় রয়েছে। কর কেটে নেওয়ার পর এটি দাতব্য সংস্থায় পাঠানো যেত।

এর আগে গত ফেব্রুয়ারিতে ভারতের কমিশন অব গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) ও সেন্ট্রাল এক্সইজের (সিই) একটি আদেশের ওপর অন্তর্বতীকালীন স্থগিতাদেশ দেন মাদ্রাজ উচ্চ আদালত। এতে এ আর রহমানের কাছে বকেয়া ৬.৭৯ কোটি রুপি ও জরিমানাস্বরূপ আরো ৬.৭৯ কোটি রুপি দাবি করা হয়। জিএসটি কর্মকর্তাদের মতে, এ আর রহমানের সিনেমার গানে সুর ও সংগীতের কাজ করে আয় করেন। তাই এগুলো করের আওতায় পড়বে। কিন্তু এই সংগীতশিল্পী কোনো কর প্রদান করেননি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

এ আর রহমানকে মাদ্রাজ উচ্চ আদালতের নোটিশ

আপডেট টাইম : ০৫:০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০