ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন জুডিসিয়াল ডায়ালগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল প্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমান ২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা! ৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের টেস্ট থেকে অবসরের ঘোষণা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

করোনায় আক্রান্ত সাদেক বাচ্চু

বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা সাদেক বাচ্চু গুরুতর অসুস্থ। সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করোনার নমুনা পরীক্ষা করায় আজ তার রিপোর্ট পজিটিভ এসে‌ছে বলে গন্যমাধ্যমকে জানি‌য়ে‌ছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

বর্তমানে কৃত্রিম অক্সিজেনের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে এই অভিনেতার। জায়েদ খান বলেন, হঠাৎ শ্বাসকষ্ট বে‌ড়ে যাওয়ায় তার প‌রিবার কিছুটা দু‌শ্চিন্তাগ্রস্ত হ‌য়ে প‌ড়ে‌ছে। আমাদের সবার প্রিয় এই অভিনেতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।’

গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলে রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সাদেক বাচ্চুকে।

১৯৮৫ সালে ‘রামের সুমতি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন সাদেক বাচ্চু। খল-অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পেলেও শুরুটা করেছিলেন নায়ক হিসেবে। ‘সুখের সন্ধানে’ চলচ্চিত্রে প্রথম খল চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনয় ক্যারিয়ারে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু। ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই অভিনেতা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

করোনায় আক্রান্ত সাদেক বাচ্চু

আপডেট টাইম : ১০:৫৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০