ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

অভিনেতা সাদেক বাচ্চু আর নেই

বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা সাদেক বাচ্চু আর নেই। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহ…রাজিউন)।

শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য চিত্রনায়ক জয় চৌধুরী সাদেক বাচ্চুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন ।

বরেণ্য এই অভিনেতার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে মহাখালীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালের (আয়শা মেমোরিয়াল হাসপাতাল) আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে তিনি ৬ সেপ্টেম্বর থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলে রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় সাদেক বাচ্চুকে। করোনার নমুনা পরীক্ষার রিপোর্টে ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) পজিটিভ আসে।

১৯৮৫ সালে ‘রামের সুমতি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন সাদেক বাচ্চু। খল-অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পেলেও শুরুটা করেছিলেন নায়ক হিসেবে। ‘সুখের সন্ধানে’ চলচ্চিত্রে প্রথম খল চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনয় ক্যারিয়ারে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু। ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই অভিনেতা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

অভিনেতা সাদেক বাচ্চু আর নেই

আপডেট টাইম : ০৪:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০