ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

অভিনেতা সাদেক বাচ্চু চিরনিদ্রায় শায়িত

বিনোদন প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়ে বরেণ্য অভিনেতা সাদেক বাচ্চু আজ ১৪ সেপ্টেম্বর বেলা ১২টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বাস্থ্যবিধি মেনে বাদ মাগরিব রাজধানীর তালতলায় পারিবারিক করবস্থানে তার দাফন সম্পন্ন করা হয় বলে রাইজিবিডিকে জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। এর আগে আঞ্জুমান মফিদুল ইসলামের তত্ত্বাবধানে তার মরদেহ গোসল করানো হয়। খিলগাওঁয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়।

গত ১২ সেপ্টেম্বর বরেণ্য এই অভিনেতার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় মহাখালীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালের (আয়শা মেমোরিয়াল হাসপাতাল) আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলে রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় সাদেক বাচ্চুকে। ৮ সেপ্টেম্বর করোনার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে।

১৯৮৫ সালে ‘রামের সুমতি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন সাদেক বাচ্চু। খল-অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পেলেও শুরুটা করেছিলেন নায়ক হিসেবে। ‘সুখের সন্ধানে’ চলচ্চিত্রে প্রথম খল চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনয় ক্যারিয়ারে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু। ২০১৮ সালে ‘একটি সিনেমার গল্প’ সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই অভিনেতা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অভিনেতা সাদেক বাচ্চু চিরনিদ্রায় শায়িত

আপডেট টাইম : ১১:৪৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০