ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

রিয়ার জামিন খারিজ

বিনোদন ডেস্ক: মাদক ব্যবহার ও সংগ্রহের অপরাধে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। পরবর্তী সময়ে মাদক মামলায় তাকে জেল হেফাজতে রাখার আদেশ দেন আদালত। বর্তমানে মুম্বাইয়ের বাইকুল্লা কারাগারে আছেন এই অভিনেত্রী।

গত ১১ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো মাদক মামলায় রিয়ার জামিন আবেদন খারিজ করেন মুম্বাই সেশন কোর্ট। কিন্তু কী কারণে এই অভিনেত্রীকে জামিন দেওয়া হয়নি তা সেই সময় জানা যায়নি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলার তদন্ত কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই অবস্থায় অভিযুক্ত জামিন পেলে তিনি প্রমাণ নষ্ট করে দিতে পারেন।

আদালতের আদেশে বলা হয়েছে, রিয়া ও সুশান্ত লিভ টুগেদার করতেন। এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি সুশান্তের জন্য মাদক জোগাড় করতেন। তার ভাই সৌভিক তাকে এ ব্যাপারে সাহায্য করত। জাইড ভিলাতরা ও আবদেল বসিত নামের দুই মাদক পাচারকারীর কাছ থেকে মাদক কেনা হতো। কোনো কোনো ক্ষেত্রে ক্রেডিট কার্ডের মাধ্যমেও মাদক কেনা হয়েছে।

টানা তিন দিন জিজ্ঞাসাবাদের পর গত ৮ সেপ্টেম্বর রিয়াকে গ্রেপ্তার করে এনসিবি। তারও আগে এই অভিনেত্রীর ভাই সৌভিক চক্রবর্তী, সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও রাঁধুনী দিপেশ সাওয়ান্তকে মাদক কাণ্ডে গ্রেপ্তার করা হয়।

রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে জানিয়েছেন, উচ্চ আদালতে এই অভিনেত্রীর পরবর্তী জামিন আবেদনের পরিকল্পনা চলছে। তবে এই বিষয়ে তাড়াহুড়ো করছেন না তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

রিয়ার জামিন খারিজ

আপডেট টাইম : ১২:১৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০