ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

বঙ্গবন্ধুর মন্ত্রীত্ব নেওয়ার দিন স্মরণে স্মারক ডাকটিকিট প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৬ সালের আজকের এই দিনে কোয়ালিসন সরকারের শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতিরোধ ও গ্রামীণ সহায়তা বিষয়ক মন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডাক অধিদপ্তর বুধবার (১৬ সেপ্টেম্বর) দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ঢাকায় বেইলি রোডে তার সরকারি ভবনস্থ দপ্তর থেকে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড অবমুক্ত ও বিশেষ সিলমোহর প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্ট সরকারের কৃষি মন্ত্রী হন। ১৯৫৬ সালের ৬ সেপ্টেম্বর আতাউর রহমান খানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের কোয়ালিশন সরকার গঠিত হয়। এর মাত্র এক সপ্তাহ পরে পশ্চিম পাকিস্তানের কয়েকটি দলের সঙ্গে কোয়ালিশন করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের কেন্দ্রীয় প্রধানমন্ত্রী পদে আসীন হন। ফলে প্রদেশ ও কেন্দ্র–দুই স্থানেই আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠিত হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে বাঙালির অধিকার আদায় আন্দোলনকে বেগবান করা এবং সংগঠনকে আরো সুসংহত করার উদ্দেশ্যে ১৯৫৭ সালের ৩০ মে শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

উদ্বোধনের পর আজ থেকেই এসব ডাকটিকিট ও উদ্বোধনী খাম ঢাকা জিপিও ও এর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে। পরবর্তীতে দেশের সব ডাকঘর থেকে এই স্মারক ডাকটিকিট বিক্রি করা হবে। এছাড়া উদ্বোধনী খামে ব্যবহারের জন্য দেশের চারটি জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থা আছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

বঙ্গবন্ধুর মন্ত্রীত্ব নেওয়ার দিন স্মরণে স্মারক ডাকটিকিট প্রকাশ

আপডেট টাইম : ০৮:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০