ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

একমঞ্চে বাবা-মা ও মেয়ে

বিনোদন ডেস্ক: নাট্যকার, পরিচালক ও অভিনেতা অনন্ত হিরা ও নূনা আফরোজ দম্পতির মেয়ে প্রকৃতি শিকদার। মাত্র আড়াই বছর বয়েসে মঞ্চে ওঠে সে। মঞ্চের আলো-ছায়ায় বাবা-মায়ের সঙ্গে তার বেড়ে ওঠা।

নাট্যদল প্রাঙ্গণেমোরের ‘রক্তকরবী’, ‘শেষের কবিতা’, ‘আমি ও রবীন্দ্রনাথ’, ‘কনডেমড সেল’ ও ‘হাছনজানের রাজা’ নাটকে অভিনয় করেছে প্রকৃতি। এসব নাটকে মা নূনা আফরোজের সঙ্গে পারফর্ম করেছে। কিন্তু বাবা অনন্ত হিরার সহশিল্পী হিসেবে কখনো কাজ করেনি। এবার ‘আওরঙ্গজেব’ নাটকে বাবা-মায়ের সঙ্গে অভিনয় করবে প্রকৃতি।
আগামীকাল (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রাঙ্গণেমোরের নাটক ‘আওরঙ্গজেব’ মঞ্চায়িত হবে। নাটকটি অনন্ত হিরার কাছে বিশেষ।

তার ভাষায়—এ প্রদর্শনী আমার কাছে বিশেষ। নাট্যকার, নির্দেশক, অভিনেতা বা সংগঠক হিসেবে নয়, শুধু একজন বাবা হিসেবে। আমার শোনিতপ্রবাহ প্রকৃতি শিকদার আড়াই বছর বয়সে ‘লোকনায়ক’ নাটকের মধ্য দিয়ে প্রথম মঞ্চে ওঠে। যে বেড়ে উঠেছে রিহার্সেল রুম, মেকআপ রুম আর উইংসের আড়ালে বসে নিয়মিত নাটক দেখে দেখে। আওরঙ্গজেব-কন্যা ‘জিনাত আরা’ চরিত্রে মহিলা সমিতি মঞ্চে আমার সহ-অভিনেতা হিসেবে লড়বে প্রকৃতি। এটি অন্যরকম একঅনুভূতি।

নাটকটির বিভিন্ন চরিত্র রূপায়ন করছেন—অনন্ত হিরা, নূনা আফরোজ, রামিজ রাজু, ইউসুফ পলাশ, শুভেচ্ছা, মাইনুল তাওহীদ, সরোয়ার সৈকত, তৌহিদ বিপ্লব, রিগ্যান সোহাগ, চৈতি/ঝুমুর, কাওসার, সুজয়, কিশোর, মুশফিক, লিটু, রাজা, শুভ, মনির, মেহেদী, সেলিম, নীরু, রাহুল।

মঞ্চ ও আলোক পরিকল্পনায় ফয়েজ জহির, পোশাক নূনা আফরোজ, সংগীত রামিজ রাজু, পোস্টার শাহীনুর রহমান, স্থিরচিত্র রাফি, বেলাল, প্রপস-নূনা আফরোজ ও রামিজ রাজু, গেটআপ মানিক, মুখোশ নির্মাণ মাসিহুদ্দৌলাহ্ আজাদ, প্রচার ও প্রকাশনা সরোয়ার সৈকত, সংগীত প্রয়োগ সুজন, জুয়েল, আলোক সহকারী তৌফিক আজীম রবিন, রূপসজ্জা জনি সেন, মঞ্চ ব্যবস্থাপনা সীমান্ত আমীন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

একমঞ্চে বাবা-মা ও মেয়ে

আপডেট টাইম : ০১:০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০