ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

তথ্য-প্রযুক্তিতে দক্ষ হতে হবে অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অগ্রসরমান। ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে অবশ্যই তথ্য-প্রযুক্তিতে দক্ষ হতে হবে।

বৃহস্পতিবার ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এর ই-গভর্নমেন্ট লিডারশীপ সেন্টারে‘ডেভেলপিং ডিজিটাল গভর্নমেন্ট স্ট্রাটেজিস : অ্যান ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন ই-গভার্নেন্স’ শীর্ষক কর্মশালা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এ এফ এম রুহুল হক, অ্যারোমা দত্ত এবং নাহীদ ইজহার খান।

স্পিকার বলেন, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর আয়োজিত চার দিনব্যাপী এ কর্মশালা প্রশংসনীয়। আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, এ কর্মশালা সংসদ সদস্যদের ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের আইসিটি বিষয়ে যে ধারণা দিয়েছে তা অত্যন্ত কার্যকর। জীবনে চলার প্রতিটি ক্ষেত্রই এখন তথ্য প্রযুক্তি নির্ভর- সে কারণে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে সংসদ সদস্যরা সংসদে কার্যকর ভূমিকা রাখবেন মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ই-গভর্নমেন্ট লিডারশীপ সেন্টার এনইউএস এর ডাইরেক্টর অশোক কুমার চার দিনব্যাপী কর্মশালার সারমর্ম উপস্থাপন করেন। তিনি তার উপস্থাপনায় ফিশিং ভিলেজ সিঙ্গাপুরের স্মার্ট ন্যাশনে রূপান্তরের প্রেক্ষিত উল্লেখ করেন। কর্মশালা চলাকালে অংশগ্রহণকারীরা সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি এবং সিঙ্গাপুর পার্লামেন্ট পরিদর্শন করেন।

সমাপনী অনুষ্ঠানে মো. ইসরাফিল আলম, মীর মোশতাক আহমেদ রবি, আশেক উল্লাহ রফিক, আয়েশা ফেরদাউস, ওয়াসিকা আয়েশা খানসহ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা অংশ নেন। এ সময় সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

তথ্য-প্রযুক্তিতে দক্ষ হতে হবে অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে

আপডেট টাইম : ০৪:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯